শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি

মঙ্গলবার (২০ জানুয়ারি) পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

 সিইসি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পোস্টাল নিয়মকানুন ভিন্ন ভিন্ন। দেশগুলোর সঙ্গে সমন্বয় করার চ্যালেঞ্জ মোকাবিলা করবে কমিশন। একইসঙ্গে, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা গেলে তা বিশ্বে নজির হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।
 
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সতর্কতা নিশ্চিতেরও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
 
সিইসি বলেন, যেকোনো নতুন উদ্যোগে ভুল বোঝাবুঝি থাকে। পোস্টাল ভোটিংয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণেদিত নয়। অ্যাম্বাসেডররা দিনরাত পরিশ্রম করছেন পোস্টাল ভোটিং বাস্তবায়নে।
  
তিনি আরও জানান, ১২২ টি দেশ থেকে পোস্টাল ভোটিংয়ে প্রবাসীরা এনরোলমেন্ট করেছে। একেক দেশের পোস্টাল সিস্টেম একেকরকম। সেই চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বের অনেক দেশ যা করতে পারেনি আমরা তা করার চেষ্টা করছি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়