শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম

মালয়েশিয়া গমনেচ্ছু ও ই-ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন। সিস্টেমের কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
 
সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। জরুরি ই-মেইল: [email protected]
 
সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়