শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না। 

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা ভঙ্গ না করে এবং ভোটারদের প্রভাবিত করার কোনো কার্যক্রম না চালায়, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি ক্যাম্প গড়ে তুলতে পারবে না। ভোট প্রচারের জন্য পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সরিয়ে ফেলতে হবে।

ভোটকক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনাও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যেই ভোটকেন্দ্র অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি ব্যালট বাক্স এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স রাখা হবে। কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়