শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ১৪ কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ স্থানে। এদিকে ব্যালটবাক্স ছিনতাই হয়েছে তিনটি কেন্দ্র থেকে, ৬ প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ১৮ কেন্দ্রে।

সারা দেশে জালভোটের ঘটনা ধরা পড়েছে ৫৯ কেন্দ্রে। এ ছাড়া ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে।

নির্বাচনকেন্দ্রে এ ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়