শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ ও শিক্ষার্থীরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে।

তিনি এ ভোটকে সাধারণ কোনো ভোট নয় বলে মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ধরে রাখার মতোই এই ভোট।

নির্বাচন পরিবেশ নিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে ভোটের সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়