শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এখন থেকে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে। এতে কোন সেবার জন্য কত টাকা ফি দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এরইমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।

ই-নামজারি ফি: কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। অর্থাৎ নামজারির জন্য সর্বমোট ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করতে হবে।

খতিয়ানের ফি:  খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে।

মৌজা ম্যাপের ফি: প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নির্ধারিত ফি-র বাইরে অন্য কোনো ফি প্রযোজ্য নয়। এ ছাড়া ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধু অনলাইনে পরিশোধ করতে হবে; কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না।

সেবা পেতে গিয়ে কেউ যদি অতিরিক্ত ফি দাবি করে বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে মন্ত্রণালয়। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়