শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

দেশের প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এক মন্ত্রণালয় ও তিন গুরুত্বপূর্ণ বিভাগে নতুন চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক এই চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় সরকারের মতো নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা মোতাবেক এই নিয়োগগুলো সম্পন্ন করা হয়েছে। শর্ত অনুযায়ী, এই চার কর্মকর্তা অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তাদের আগের সব কর্ম-সম্পর্ক ত্যাগ করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি পরবর্তীতে সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়