শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যা মামলার খুনির সঙ্গে জুমার ছবি ভাইরাল, যা জানালো দ্য ডিসেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার ছবি জড়িয়ে ফটোকার্ড প্রকাশ করেছে দিগন্ত টিভি নামে একটি পেইজ।

সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডিসেন্ট।

প্রচারিত ফটোকার্ডে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ এবং ফাতেমা তাসনিম জুমা পাশাপাশি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন। ক্যাপশনে লেখা রয়েছে, ‘হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার ছবি ভাইরাল।’

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত ফয়সাল করিম মাসুদ এবং হত্যা মামলার আরেক আসামি আলমগীর হোসেনের একই ধরনের একটি ছবি পাওয়া যায়। তবে, দিগন্ত টিভি নামে ফেসবুক পেজটি দিগন্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পরদিন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেওয়া হয়।

ওই ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলমগীর হোসেনের ছবির স্থলে জুমার ছবি যুক্ত করা হয়েছে। তবে মাসুদ ও আলমগীর দাবিতে প্রচারিত ছবিটি আসল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন জুমাকে যুক্ত করে ছড়ানো ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করেছে।

এ বিষয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘ছবিটি এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে। আওয়ামী লীগপন্থি কিছু অ্যাকাউন্ট এ ধরনের আরও অপতথ্য ছড়াচ্ছে। আমার ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করার ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়