শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’

দেশের ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘অকটেনের ক্রাইসিস যেটা, এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের নিজস্বভাবে তৈরি করা ক্রাইসিস।’

তিনি আরও বলেন, ‘তারা (চালক) মোটরসাইকেলে দিনে দুই-তিনবার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে। আতঙ্কের মধ্যে...!’

‘আমি শুধু এইটুকু অনুরোধ করব, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে,’ যোগ করেন তিনি।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের প্রধান কাঁচাবাজার ‘পার্ক বাজার’ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজেলের কোথাও সংকট আছে—এমন তথ্য পাওয়া যায়নি দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘তবে কিছু অসাধু ফিলিং স্টেশন ব্যবসায়ী আছে, যারা নিজেরাই তেল মজুত রেখে বলছে তেল নাই এবং তারা অন্য দলের ব্যবসায়ীও হতে পারে। এই জিনিসগুলো গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে।’

‘দুএকজন মোটরসাইকেলওয়ালাদের এই অপতৎপরতা ছাড়া সারা দেশে তেলের কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না,’ যোগ করেন তিনি।

ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানির পরও দাম বাড়ানো হয়নি জন্য বিএনপি সরকারের ধন্যবাদ পাওয়া উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

আগামী তিন মাস পর্যন্ত তেলের মজুত আছে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘এরপরেও সরকার ঝুঁকি নিচ্ছে না। কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয়, সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এ জন্য সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে।’

ঢাকা শহরসহ বড় বড় মার্কেটগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে, অফিসের সময়সীমা ৯টা থেকে ৪টা করা হয়েছে। স্কুল-কলেজের ব্যাপারে রোববার-সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সচিবদের চলাচলের জন্য তেলের যে বরাদ্দ, এটি ৩০ শতাংশ বাতিল করে দেওয়া হয়েছে। এর বাইরেও সাশ্রয় করার মতো যেসব বিষয় আছে, সেগুলো নিয়ে গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে, জানান তিনি। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়