শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১২:৪৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ইরান ইস্যুতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়।

পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন করেছেন, বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র কেন বলেছে যে, তারা চরম কষ্টের সময়ে বাংলাদেশকে পাশে পায়নি।‌ এ বিষয়ে বাস্তবতা হলো চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে।

উদাহরণ তুলে ধরে পোস্টে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে মিডিয়াতে দেয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে ইরানের দূতাবাস। ফেসবুকে দেয়া পোস্টে এ সংক্রান্ত বিবৃতিটিও সংযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও পোস্টে আরও বলা হয়েছে, গত ২৩ এপ্রিল ঢাকাস্থ ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান বলেও পোস্টে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়