শিরোনাম

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাসহ দেশে চলছে কোরবানি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে দেখা যায়।

রাজধানীর মিরপুর, বাংলামোটর ও হাতিপুলের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তারা জানান, ফজরের নামাজের পর থেকেই এসব এলাকায় পশু জবাই শুরু হয়।

পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ও কসাই সংকটসহ নানা কারণে তারা আজ কোরবানি দিচ্ছেন। এ ছাড়া যারা একের অধিক পশু কোরবানি দিয়ে থাকেন তারাও আজ পশু জবাই করছেন। যদিও প্রথম দিনের অনুপাতে এ সংখ্যা অনেক কম।

ইসলাম ধর্মের বিধি অনুযায়ী, ঈদুল আজহার দিন ছাড়াও জিলহজ মাসের ১১ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখ (ঈদের তৃতীয় দিন) পশু কোরবানি করা যায়।

মিরপুরের এক বাসিন্দা জানান, ঈদের দিন কসাই পাওয়া যায় না। কয়েকজনের সঙ্গে কথা বললে অতিরিক্ত মজুরি চেয়েছে। তাই ঈদের দ্বিতীয় দিন কোরবানির সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়াও আরও অনেকে জানান, ঈদের দিন কসাই পাওয়া কঠিন। তাই ঝামেলামুক্ত থাকতে দ্বিতীয় দিনে গরু কোরবানি দিচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়