শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস

বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে এক সংলাপে তিনি একথা জানান।

গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। ক্রেডিট এগ্রিকোল গ্রুপের সাধারণ সম্পাদক ভেরোনিক ফোজোরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী লড়াই বিষয়ক ফরাসি মন্ত্রী অরোরে বের্জেও উপস্থিত ছিলেন। ফোরামে আর্থিক অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সমতাখাতের ১৫০ জন নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

ফরাসি মন্ত্রী বের্জে বলেন, ফ্রান্সে এবং বিশ্বব্যাপী বৈষম্য ও অসমতা তীব্র আকার ধারণ করেছে। এটি একটি বড় চ্যালেঞ্জ, তাই তরুণদের, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন।

আলোচনা চলাকালে অধ্যাপক ইউনুস ঐতিহাসিক গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ শিক্ষা বর্ণনা করেন।

ইউনূস জানান, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে। নতুন প্রযুক্তিতে ক্ষমতায়িত তরুণ-তরুণীরা নিজেদের জন্য বিপুল সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা নিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এমন এক সময় আসবে যখন প্রযুক্তির শক্তির কারণে তরুণ প্রজন্ম সমাজে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশে এটি আরও দ্রুত ঘটবে কারণ বাংলাদেশের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়