শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ বিএনপির

এমপিও শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিএনপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্ব অন্যান্য নেতারা এ সময় উপস্থিত হন।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতারা শহীদ মিনারে উপস্থিত হন।

সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে।’

এদিকে শিক্ষকদের চলমান আন্দোলন নবম দিনে আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (২০ অক্টোবর) সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষকরা।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়