শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৪ ঘন্টা অনশন করেও সমস্য হয়নি তারেকের, চাইলেন অনুদান

১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। চিকিৎসকেদের বরাত দিয়ে অনশন ভাঙা এই নেতা জানিয়েছেন, ১৩৪ ঘন্টা অনশনের পরও তার কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয়নি। 

আজ সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অনশন শেষে শারীরিক অবস্থার আপডেট জানিয়ে দলীয় কার্যক্রমে সহায়তার আহ্বান জানান। এ সময় তিনি বিকাশ ও নগদে অনুদান চেয়েছেন। 

তারেক তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন, ১৩৪ ঘণ্টা অনশনের পরেও কোনো স্বাস্থ্যগত বড় জটিলতা হয় নাই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও লিখেছেন, বিভিন্ন জেলা উপজেলার অধিকতর ছবি ভিডিও শেয়ারের পর নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের তদন্তে অনেক উপজেলা তারা মিস করেছেন। এর পরেও একটি সাংবিধানিক প্রাতিষ্ঠানের কাঠামোকে হুমকির মুখে না ফেলতে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়ে আপিল করেছি। পুনরায় তদন্ত ও যাচাই-বাছাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

তারেক বলেন, আমি কৃতজ্ঞতা পোষণ করছি বাংলাদেশের আপামর নাগরিকদের ও অপরাপর রাজনৈতিক বন্ধুদের। ধন্যবাদ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের দলসমূহ, বাংলাদেশ জাতীয় দল, গণফোরাম, বাংলাদেশ এলডিপি, গণঅধিকার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, শহীদ আসাদের স্নেহাস্পদ  ছোট ভাই নুরুজ্জামান, মুসলিম লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ইসলামী আন্দোলন, স্নিগ্ধ বাংলাদেশ, গ্রিন পার্টি, জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ, জুলাই গণঅভ্যুত্থানের কিছু সংগঠন, এনসিপির নেতৃবৃন্দ।

এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বের মাঝে, ইথুন বাবু, আবু হেনা রনি, মৌসুমি আপু, লায়লা আপু, হিরো আলম ভাই, হৃদয় খান বাদশা, আগ্রাসন বিরোধী গায়ক গুনী ভাই এবং জাতীয়তাবাদী দলের বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিশেষত পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই সালাহউদ্দিন আহমেদ ভাই ও রুহুল কবির রিজভী ভাইকে। নাহরিকদের প্রতি বুকভরা ভালোবাসা যে আপনারা আমজনতার দলের সদস্য না হয়েও যে সহযোগিতা করেছেন তা আজীবন স্মরণ রাখব। বিশ্বাসের এই আমানত কখনোই খেয়ানত করব না।

আমজনতার দল নেতাকর্মীদের চাঁদা ও জনগণের অনুদানে পরিচালিত একটি দল উল্লেখ করে তারেক লিখেন, আপনাদের সহযোগিতায় নিবন্ধন কাজ, দলের কর্মসূচিসহ দলীয় কার্যালয় নির্মাণের কাজগুলো এগিয়ে নিয়েছি। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে বিনীত আবেদন জানাচ্ছি।

বিকাশ ও নগদে অনুদান পাঠানোর জন্য তারেক একটি ফোন নম্বর যুক্ত করেছেন পোস্ট। এছাড়া দিয়েছেন ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বরও। এর আগেও অনুদান চেয়ে একাধিকবার ফেসবুকে পোস্ট করেন তারেক। সূত্র: ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়