শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি বৈঠক ডাকল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় ৭ টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ হলে জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণে জরুরি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়