শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় দেশ সংকটে পড়বে, ভোটের আনন্দ মুছে যাবে : গয়েশ্বর

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে মানুষটি গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে ৪০ বছর সংগ্রাম করেছেন, যে মানুষটি জীবনে অন্যায়ের কোনদিন আপোষ করেননি সে মানুষটি হাসিমুখে কারাগারকে বরণ করেছেন সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা করছে। হাসিমুখে কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় কারাগার থেকে বের হলেন তিনি। যথাসময়ে উন্নত চিকিৎসা হলে আজ খালেদা জিয়ার এ অবস্থা হতো না।

তিনি বলেন, খালেদা জাতির বটবৃক্ষ। যার ছায়ায় আমরা স্বস্তি পাই। আজকে তার যদি কিছু হয়ে যায় দেশ সংকটে পড়বে। ভোটের আনন্দ মুছে যাবে। 

শনিবার বিকালে মুন্সিগঞ্জ ১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল প্রাঙ্গণে এক বিশাল সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। আর যা আছে তা সাম্প্রদায়িক শক্তি। দেশের মানুষ ফ্যাসিবাদীর অত্যাচার দেখেছে। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদীর চেয়েও ভয়াবহ। আজকে সেই শক্তি দেশটাকে বারোটা বাজাতে তৎপর। 

তিনি বলেন, আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু এমপি বানানো নয়, দেশ ও জনগণের স্বার্থে অনেক মৌলিক পরিবর্তন আনতে হবে, গরীব-দরিদ্র বৈষম্য, ধর্মীয় বৈষম্য দূর করে একটি সাম্য ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। 

রামকৃষ্ণ ভক্ত সেবা সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, দুলাল দাস, মো. জসিম দেওয়ানসহ সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্টজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়