শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান : পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি। তার পক্ষ থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

তারেক রহমানের নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে পার্থ বলেন, ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।

তিনি আরও বলেন, আমি ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়