শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে কারচুপির চেষ্টা হলে ‘পিছনের দরজা’ বন্ধ করবে জনগণ: ডা. শফিকুর রহমান

ভোট কারচুপির চেষ্টা করা হলে জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এসময় নির্বাচন সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে সরকার গঠন হোক কিংবা বিরোধী দল—জনগণের রায় মেনে নিতে প্রস্তুত রয়েছে ১১ দল। তিনি অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কায় ভীতসন্ত্রস্ত একটি পক্ষ নির্বাচনের দিন গুজব ছড়াতে পারে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ১১ দলের দায়িত্বশীলদের বক্তব্য ছাড়া কোনও ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে মানুষ বাড়ি ফিরছে। কেউ যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, তাহলে জনগণ তা রুখে দেবে।

নির্বাচনের দিন নানা ধরনের গুজব ও ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

জামায়াত আমির বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।
 
জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে যে গণভোট হবে সেখানে ১১ দলীয় ঐক্য হ্যাঁ ভোটের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবো।

নির্বাচন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরপর ৪টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়