শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লি‌গে রিয়াল মা‌দ্রিদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : লেভা‌ন্তের বিরু‌দ্ধে ৪-১ গো‌লে জয় পাওয়া রিয়াল মা‌দ্রিদ ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালা‌তে থা‌কে। প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেও দাপট দেখিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। ম্যাচের ২৮ মিনিটে ভিনিসিউসের দারুণ গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের ভেতরে পাস পেয়ে কোনাকুনি শট নিয়ে জালের দেখা পান ব্রাজিলের এই তারকা।

দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালের। মাস্তানতুয়ানো ৩৮তম মিনিটে গোল করলে ২-০ ব্যবধানে লিড নিয়ে প্রথম হাফ শেষ করে লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ করে লেভান্তে। ৫৪তম মিনিটে ডি-বক্সের ভেতর ডান দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন। তার পায়ে লেগে বল উঠে যায় ওপরে, কাছের পোস্টে থাকা গোলরক্ষক কোর্তোয়া চেষ্টা করেন পেছনে সরে এসে ক্লিয়ার করতে, তবে হেডে জালে পাঠান ইত্তা ইয়ং।

তবে এরপর জোড়া গোল করে রিয়ালের সহজ জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৪তম মিনিটে ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফরাসি এই তারকা। তার দুই মিনিটে পর আবারও গোল করেন এমবাপ্পে। এবার ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে লিগে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ৭-এ। তিনিই এখন লিগের টপ স্কোরার।

শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৬ ম্যাচে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়