শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছে মহ‌সিন নকভি : ইমরান খান 

স্পোর্টস ডেস্ক : ইমরান খানের ঠিকানা শ্রীঘর হতে পারে। কিন্তু জেলে বসেই তিনি সব খবর রাখেন। পাকিস্তান ক্রিকেট যে উচ্ছনের পথে সেই সম্পর্কে অবগত ইমরান। তিনি তাঁর বোন আলিমা খানুমকে বেশ কয়েকটি মেসেজ করেচেন। তাতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে। তিনি বলেছেন, ''মহসিন নকভি যে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছে সেনাপ্রধান আসিম মুনির ঠিক একইভাবে পাকিস্তানকে নষ্ট করছে।

ইমরান যতই সমালোচনা করুন নকভির। তিনি দেশে বীরের সম্মান পাচ্ছেন। নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি। 

পাকিস্তানের 'দ্য নেশন' পত্রিকার খবর অনুযায়ী, সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল নকভিকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

এদিকে আগে নকভি ভারত বিরোধী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে তীব্র ক্ষোভ ঘণীভূত হয়েছিল ভারতীয়দের মনে। পাকিস্তান কিন্তু মনে করছে, দেশকে গর্বিত করেছেন তিনি। করাচিতে জমকালো আয়োজন করে নকভিকে এই স্বর্ণপদক দেওয়া হবে। এর জন্য় কমিটিও গঠন করা হয়েছে। 

মহসিন নকভি ভারতকে ট্রফি না দিয়ে চলে যাওয়ায় ধিক্কৃত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। চোর অপবাদ দেওয়া হয়েছে তাঁকে। সেই মহসিন নকভিকে দেশে স্বর্ণপদকে ভূষিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়