শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডি‌সেম্বর - জানুয়া‌রি‌তে বিপিএল আয়োজনে চেষ্টার কমতি রাখবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড (বি‌সিবি)  নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর সবচেয়ে বেশি আলোচনা বিপিএল নিয়ে। পূর্ব নির্ধারিত সময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করতে চায় বিসিবি। নতুন কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছিলেন বিপিএলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু।

নতুন কমিটিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু করতে চাইলে সময় আছে স্রেফ আর মাস দুয়েক। এখনও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। তাই বিপিএল আয়োজন নিয়ে অনেকেই শঙ্কা দেখছেন। --- ক্রিক‌ফ্রেঞ্জি

ঘটা করে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি এখনও। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য রাহাত শামস জানিয়েছেন বিপিএল নির্ধারিত সময়ে আয়োজনের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না বিসিবি।

এ প্রসঙ্গে সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এখন চেষ্টার ত্রুটি থাকবে না, সেইটা বলতে পারছি। এখানে যারা কমিটিতে আছেন বা বোর্ডে আছেন তাদের তরফ থেকে। আর বিপিএল এর এই যে গভর্নিং কমিটি হয়েছে, উনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, বাকি অংশটুকু উনারা আগাবে, আমাদের যতটুকু সহায়তা লাগে আমরাও সবাই সবাই মিলে থাকব।

গতবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে ভজকট পাকিয়ে ফেলছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনেই বড় সমস্যা পাকিয়ে ফেলেছিল বিসিবি। সেই বিতর্ক এখনও সামলে উঠতে পারেনি বিসিবি। এমন সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছিল তারা, যারা কিনা হোটেল ভাড়াও পরিশোষ করতে পারেনি। সেই সঙ্গে ক্রিকেটারদের বকেয়া টাকাও পরিশোধ করতে পারেনি তারা।

বিপিএল নিয়ে শামস আরও বলেন, 'বিপিএল নিয়ে যে আলোচনা, সেটা হল বিপিএলটা হবে এবং বিপিএলটা করার জন্য গভর্নিং বডি যেটা সেটা গঠিত হয়েছে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে এবং উনারা বাকি অংশ কাজ করে যথাসময়ে উনাদের তরফ থেকে আমরা জানবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়