শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চট্টগ্রা‌মের বিরু‌দ্ধে দুর্দান্ত জ‌য়ে এনসিএলের ফাইনালে উ‌ঠে‌ছে খুলনা বিভাগ

স্পোর্টস ডেস্ক : জাতীয় লি‌গের ফাইনা‌লে খেলার লক্ষ‌্যপূরণ হ‌লো না চট্টগ্রাম বিভা‌গের। এক পশলা বৃ‌ষ্টি যে‌নো তা‌দের স্ব‌প্নে বাধ সা‌ধে। শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডিএলএস পদ্ধতিতে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ।ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর-চট্টগাম ম্যাচের বিজয়ী দল।

চট্টগ্রাম ও খুলনার ম্যাচে ছিল বৃষ্টি বাধা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী। ৩৩ বলে ইরফান শুক্কুর করেন ৩৯।

খুলনা ব্যাটিংয়ে নামার পর বৃষ্টি নামলে লক্ষ্য নেমে আসে ৯ ওভারে ৭৮ রান। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে খুলনা। ৩০ রানে নেই ৬ উইকেট। এরপর হাল ধরেন নাহিদুল-অভিষেক জুটি।

দীর্ঘদিন ইনজুরিতে থাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অভিষেক দাস যখন উইকেটে আসেন, তখন দলের জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ৪৮ রান। এরপর ক্রিজে পান নাহিদুল ইসলামকে। দুজন মিলে গড়েন ২০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি। ফলে ৪ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নেয় খুলনা।

৩ ছক্কা আর ২ চারে ১১ বলে ২৭ রান করেন অভিষেক দাস। আর ৯ বলে ২১ রান আসে নাহিদুলের ব্যাট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়