শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজের শুরুটা হারে হয়েছে বাংলাদেশের। প্রথমটায় হেরে যাওয়ায় আজ তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে।

অন্যথা এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে আফগানরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ আবুধাবিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, উইকেট আগে ব্যাটিং করার জন্য ভালো মনে হচ্ছে। 

টস জিতলে বাংলাদেশও ব্যাটিং করত বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বদলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তান উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে বাংলাদেশ। 

বাংলাদেশের একাদশ—

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের একাদশ—

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়