শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুভমান গিল ওয়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে শতক হাঁকিয়ে বিরাট কোহলিকে স্পর্শ করলেন 

স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে একের পর এক কীর্তি গড়ে চলা শুভমান গিলের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।

শনিবার (১১ অ‌ক্টে‌বের) দিল্লিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানে অপরাজিত থাকেন গিল। অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে চলতি বছর ডানহাতি এই ব্যাটারের এটি পঞ্চম শতক। খেলেছেন ১২ ইনিংস। --- অলআউট স্পোর্টস

অন্যদিকে ২০১৭ সালে ১৬ ইনিংসে এবং ২০১৮ সালে ২৪ ইনিংসে ভারতের অধিনায়ক হিসেবে পাঁচটি করে শতক হাঁকিয়েছিলেন কোহলি।

টেস্ট থেকে রোহিত শর্মার অবসরের পর গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব পান গিল। সফরে পাঁচ ম্যাচের সিরিজে চার সেঞ্চুরিতে ৭৬৯ রান করেন গিল, যা অধিনায়ক হিসেবে এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেন ২৬৯ রানের ইনিংস। এটি ছিল ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

সাদা পোশাকের ক্রিকেটে চলতি বছর দুর্দান্ত ছন্দে থাকা গিল ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান ম্যাচ পর্যন্ত খেলেছেন আটটি টেস্ট। ১৪ ইনিংসে ৭৪ দশমিক ৩০ গড়ে রান করেছেন ৯৬৬। আর অধিনায়ক হিসেবে খেলা ১২ ইনিংসে ৮৪ দশমিক ৮১ গড়ে করেছেন ৯৩৩ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়