শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ  দক্ষিণ আফ্রিকার মোকা‌বিলা কর‌বে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : ‌বিশ্বকা‌পে বাংলা‌দেশ দ‌লের যাত্রা শুরু হ‌য়ে‌ছি‌লো পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জয় দি‌য়ে। এরপর দুই ম‌্যা‌চে ইংল‌্যান্ড ও‌ নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে হা‌রে বাংলা‌দেশ। এবার চতুর্থ ম‌্যা‌চে নারী ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (১৩ অ‌ক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে লাল সবু‌জের দল।

 ভারতের ভিশাখাপত্ত‌নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। এর আগে, আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও, পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল।

শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।

অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দল। জয়ের ধারা অব্যাহত রাখতেই লাল-সবুজদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নাম্বারে আছে তারা। আর ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান ৬ নাম্বারে।

উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে। বাকী ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়