শিরোনাম
◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভাগ‌্য নির্ধা‌রিত শেষ বল করার পরই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মোরাদাবাদের বিলারি ব্লকে একটি প্রীতি ম্যাচে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ম্যাচটির আয়োজন করে উত্তর প্রদেশ ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রতিদ্বন্দ্বিতা করছিল দুই দল—মোরাদাবাদ ও সম্বল।

ম্যাচের শেষ ওভারে জয় পেতে সম্বল দলের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল ৪ বল। বল করছিলেন বাঁহাতি পেসার আহমর খান। চাপে থাকা অবস্থাতেও অসাধারণ বোলিং করে মাত্র ১১ রান দিয়ে নিজের দল মোরাদাবাদকে জয় এনে দেন তিনি।

কিন্তু ম্যাচের শেষ বলটি করার পরপরই আহমর খান শারীরিক অস্বস্তি অনুভব করেন। প্রথমে মাটিতে বসে পড়েন, পরে উইকেটের ওপর শুয়ে পড়েন। দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ক্রিকেট মাঠে এমন মৃত্যু সবসময়ই বেদনাদায়ক। আহমর খানের অকাল মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়