শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০২:৫৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করল বাংলাদেশ

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে হারলেও দারুণ লড়াই করেছে। পরের লেগে হংকংয়ের মাঠে ড্র করে আসে লাল-সবুজ জার্সিধারীরা। যার বদৌলতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) ফিফা র‌্যাংকিং হালনাগাদ করেছে। এতে এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ফিফা র‌্যাংকিংয়ে অবস্থান করছে ১৮৩ নম্বরে।

এদিকে, সমান উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। লম্বা সময় এক নম্বরে থাকা দলটি গত হালনাগাদে তিন নম্বরে নেমে যায়। এবার এক ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুর্তো রিকোকে হারিয়ে এই উন্নতি হয়েছে স্কালোনির শিষ্যদের।

অপরদিকে, এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে হারালেও নিজেরা পরাজিত হয় জাপানের কাছে। ফলে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছে তারা।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে আছে দেশটি। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে নেদারল্যান্ডস। আট নম্বরে থাকা বেলজিয়ামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছে ইতালি। আর দুই ধাপ উন্নতি হয়েছে জার্মানির। শীর্ষ দশে ঢুকেছে দলটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়