শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যাচ জেতা‌লো বোলাররা, অ‌ধিনায়ক কৃ‌তিত্ব দি‌লেন ব‌্যাটার‌দের

স্পোর্টস ডেস্ক : সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলার কঠিন উইকেটে তাওহীদ হৃদয়-নাজমুল হোসেন শান্তরা করেছেন দায়িত্বশীল ব্যাটিং। সেই সাথে পরে রিশাদ হোসেনদের স্পিন ঘূর্ণি। -- ডেই‌লি ক্রিকেট

সব মিলিয়ে স্বস্তির এক জয় পেয়েছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে বোলারদের কৃতিত্বে জয়ের পর ব্যাটারদের প্রশংসায় ভাসালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন, ‘হ্যাঁ, কৃতিত্ব প্রাপ্য ব্যাটারদের, শান্ত ও হৃদয়ের। এবং অভিষিক্ত খেলোয়াড়েরও (অঙ্কন); সে শান্ত ও ধীরস্থির ছিল এবং পরিস্থিতি অনুযায়ী দারুণভাবে খেলেছে। শেষ দিকে রিশাদের ইনিংসটি ছিল অসাধারণ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করতে পারছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আগে এই ফরম্যাটে টানা ৫ ম্যাচ হেরেছিল টাইগাররা। সব মিলিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন মিরাজরা। তবে ক্রিকেটারদের মনে বিশ্বাস ছিল তার কামব্যাক করতে পারবে।

মিরাজ বলেন, ‘আমরা শেষ ৫ ম্যাচের কোনোটাই জিততে পারিনি। কিন্তু বিশ্বাস ছিলো আমরা একটা শক্তিশালী ক্যামব্যাক করতে পারব। আমরা আসলে টানা টি-টোয়েন্টি খেলেছি বেশ অনেকটা সময় ধরে। কিন্তু পর্যাপ্ত ওয়ানডে খেলার সুযোগ হয়নি। কিন্তু এখন খেলছি, এই ম্যাচগুলো মানিয়ে নিতে সাহায্য করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়