শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের উই‌কেট ফেল‌তে না পারাটাই আমা‌দের হা‌রের কারণ: লিটন দাস

‌স্পোর্টস ডেস্ক : ব‌্যাটার‌দের পুরোনো ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পার হতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ সোমবার (২৭ অক্টো বর) বাংলাদেশ হেরেছে ১৬ রানে। সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ক্যারিবীয় ব্যাটাররাও খেলেছেন হাত খুলে। শুরুতে দেখেশুনে খেললেও শেষে ক্রিজে ঝড় তোলেন তারা। তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে তিন ছক্কাসহ রভম্যান পাওয়েল তুলে নেন ২২ রান। একই উইকেটে বাংলাদেশি ব্যাটাররা খাবি খেয়েছেন। ফলাফল, ম্যাচ হার।

সাকিবের করা সেই ওভারটিই কি ম্যাচের পার্থক্য গড়ে ‍দিয়েছে? বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য তা মানতে নারাজ। তার মতে, এগুলো ক্রিকেটে হয়ে থাকে। কোথায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, সেটিও জানালেন তিনি।

লিটন দাস বলেন, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো ব্যাটিং করেছে। আমরা যদি দ্রুত উইকেট নিতে পারতাম, তারা চাপে পড়ত। শেষ ওভারে যে-ই আসুক, প্রতিপক্ষ মারবে। এটা ক্রিকেটে হয়ে থাকে। আমার মনে হয়েছে আমরা ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে অনেক বেশি উইকেট হারিয়েছি। আপনাকে দায়িত্ব নিতে হবে। বোলাররা দারুণ করেছে পুরো ম্যাচে। আমরা আজকের ম্যাচের হার থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচে কাজে লাগাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়