শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভায়োকানোর মাঠে রিয়াল মা‌দ্রিদের হোঁচট

স্পোর্টস ডেস্ক : লা লিগায় জয় পায়নি রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে শাবি আলোনসোর দল। 

ভায়োকানোর ঘরের মাঠ এস্তাদিও দে বায়েকাসে রোববার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কোনো গোল করতে পারেনি রিয়াল। পাঁচটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার আগুস্তো বাতেল্লা। ---- টি স্পোর্টস

এই ড্রয়ের পরও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে এসেছে পাঁচে। ২৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে এই তালিকার তিনে। তবে কাতালুনিয়ারা এক ম্যাচ কম খেলেছে।

ম্যাচের শুরুতে রিয়াল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ভায়োকানোর গোলকিপার বাতাল্লায় আটকে যায় সব। 

তৃতীয় মিনিটে আর্দা গুলারের বক্সের বাইরে থেকে নেওয়া শট সেভ করেন বাতাল্লা। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বক্সের মাঝখান থেকে শট নেন, কিন্তু বাতাল্লা বল ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ৫৫ মিনিটে জুড বেলিংহাম বাঁ দিক থেকে জোরালো শট নেন, তবে বাতাল্লা নিচের বাঁ কোণ থেকে বল ঠেকিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়