শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইনজু‌রি টাই‌মে গোল ক‌রে ফ্রেঞ্চ লিগ ওয়া‌নে জয় পে‌লো পিএসজি

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর এক ম‌্যাচ, কে জিত‌বে তখ‌নো প‌রিষ্কার নয়। আক্রমণ ও পাল্টা আক্রম‌ণের এই ম‌্যা‌চে দুই দলই গোল ক‌রে‌ছে। ২-২ গো‌লে ড্র থাকা অবস্থায় খেলা গড়ায় ইনজু‌রি টাই‌মে। আর তখনই গোল‌টি ক‌রে পিএস‌জি। 

এক কথায় ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোমাঞ্চকর জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হোয়াও নেভেসের গোলে লিওঁ'কে ৩-২ গোলে হারিয়েছে তারা। রোববার (৯ নভেম্বর) নিজেদের মাঠ গ্রুপামা স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেয় লিওঁ।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে উঠে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায় সফরকারী পিএসজি। তবে পাল্টা আক্রমণে খেলা জমিয়ে দেয় স্বাগতিকরাও। ম্যাচের ২৬তম মিনিটে জাইরে এমেরে'র গোলে পিছিয়ে পরার ৪ মিনিট পর সমতায় ফেরে স্বাগতিকরা। খানিকবাদে খাভিচার গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। ২-১ গোলে পিছিয়ে প্রথামার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিওঁ'কে সমতায় ফেরান নাইলস।

ম্যাচ যখন নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ব্যবধান গড়ে দেন নেভেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কর্ণার থেকে হেডে পিএসজি'র ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

এ জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করলো প্যারিসের ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়