শিরোনাম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৪ ন‌ভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার আতিথ্য নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ। ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে। 

তাই বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে প্রীতি ম্যাচ খেলছে আজেন্টিনা। ২০২৫ সালে স্কালোনির দলের শেষ ম্যাচ এটি। এই ম্যাচের আগে স্পেনে ক্যাম্প করেছে লিওনেল মেসির দল।

নিশ্চিতভাবে অ্যাঙ্গোলা ম্যাচে হট ফেভারিট আলবিসেলেস্তেরাই। তবে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ মিস করছেন হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।

সবশেষ কয়েক ম্যাচে মেসি আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও খেলেননি মূল একাদশে। তবে অ্যাঙ্গোলা ম্যাচে মেসিকে দেখা যেতে পারের শুরুর একাদশে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে কেভিন ম্যাকঅ্যালিস্টারের আন্তর্জাতিক অভিষেক হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়