শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে বেঞ্চে জামাল, একাদশে শমিত

ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে খেলেননি শেখ মোরসালিন। চোটের কারণে বাইরে ছিলেন। তবে আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঠিকই একাদশে জায়গা করে নিয়েছেন মোরসালিন। মোরসালিনের পাশাপাশি একাদশে আছেন কানাডা প্রবাসী শমিত সোমও।

তবে অধিনায়ক জামাল ভূঁইয়া বাদ পড়েছেন। নেই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানাও। হাভিয়ের কাবরেরা সম্ভাব্য ৪-৪-২ ছকে ভারত বধে নামতে যাচ্ছেন।
জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হতে যাচ্ছে রাত ৮টায়। 

২০০৩ সালের পর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। গত বছর শিলংয়ে সবশেষ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এবার নিজেদের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে কেমন করবে তারজন্য অপেক্ষা।

বাংলাদেশের একাদশ:
গোলকিপার: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়