শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্টার্ক ঝ‌ড়ে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : শুরুটা করেছিলেন প্রথম ওভারেই। এরপর মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের সামনে টিকতে পারল না ইংল্যান্ডের আর কেউই। আর এতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গেছে ইংলিশরা।

শুক্রবার পার্থে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩২ ওভার ৫ বল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর তাদের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাঁহাতি এই পেসার ৫৮ রানে নিয়েছেন ৭ উইকেট। ------ অলআউট স্পোর্টস

ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে থাকা জ্যাক ক্রলিকে ফিরিয়ে উইকেট শিকারের শুরুটা করেন স্টার্ক। এই নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৪তম বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি।

সপ্তম ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। এক ওভার পর ইংল্যান্ডের সফলতম ব্যাটার জো রুটকে (০) তুলে নিয়ে অ্যাশেজে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। স্টার্কের আগে অ্যাশেজে একশ নেন আরও ২০ জন, যার ১৪ জনই অস্ট্রেলিয়ার।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে দারুণ খেলতে থাকা অলি পোপকে (৪৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে বিরতির পর খেলা শুরু করা ইংলিশদের ইনিংসে আবার আঘাত হানেন স্টার্ক। দ্বিতীয় ওভারেই দারুণ এক ইনসুইংয়ে বেন স্টোকসকে (৬) বোল্ড করেন তিনি।

ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণে জেইমি স্মিথকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। কিন্তু ৫২ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে ৪৫ রানের জুটি ভেঙে নিজের প্রথম উইকেট নেন অভিষিক্ত ব্রেন্ডন ডগেট। এরপর মোটে আর ১৮ বল স্থায়ী ছিল সফরকারীদের ইনিংস। ১২ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়