শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি

‌স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। ২০২৪ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়ে আর্জেন্টিনা নারী অনূর্ধ্ব-২০ দল।

সেই সাফল্যের ধারাবাহিকতায় দলটি প্রস্তুতি নিচ্ছে আগামী দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের জন্য, যা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। যদিও টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।

তবে তার প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা নারী দল আগামী সপ্তাহে নিজস্ব লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে ব্রাজিল ও প্যারাগুয়েকে নিয়ে তিন জাতির একটি প্রীতি টুর্নামেন্ট খেলবে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের মাঝে ইতোমধ্যেই আগ্রহ চরমে। আগামী ২৬ নভেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এরপর ২৯ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ১ ডিসেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়