শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে প্রথম দুই টি-টোয়েন্টির জন‌্য বাংলা‌দেশ দল ঘোষণা বি‌সি‌বির 

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞপ্তিতে তাসকিন ও শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম করেছিলেন তারা।

বল হাতে তিন ম্যাচে কেবল ৩ উইকেট নিতে পেরেছিলেন তাসকিন। ওভারপ্রতি রান দিয়েছিলেন ১০ দশমিক ৫২ করে, যা পুরো সিরিজে সর্বোচ্চ।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে খেলা শামীম ৬ বল খেলে করেন মাত্র ২ রান। প্রথম ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অধিনায়ক লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ার আগে সাইফউদ্দিন ছিলেন এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে। চলতি বছর খেলা ৬ ইনিংসে ডানহাতি পেসে তিনি ৮ উইকেট নেন।

টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুলের গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারের অভিষেক হয় সাদা পোশাকের ক্রিকেটে।

আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়