শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের ওয়ান‌ডে দ‌লের অধিনায়ক লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। দীর্ঘ ফরম্যাটের প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে লড়ছে স্বাগতিক দল। এরই মধ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোববার বিসিসিআইয়ের ১৫ সদস্যের দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল। নিয়মিত অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে দলের নেতৃত্ব দেবেন রাহুল।

সবশেষ অস্ট্রেলিয়া সফরে দলে থাকা তিলক ভার্মা, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড দলে রয়েছেন। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। নীতিশ কুমার ফিরে এসেছেন হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে। বর্তমানে হার্দিক ছুটিতে আছেন।

সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাটিং বিভাগের নেতৃত্ব দেবেন। সেখানে রাহুল ও যশস্বী জয়সওয়াল তাদের সহায়ক হবেন।

পেস বিভাগের সদস্যরা হলেন তিনজন—অর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণ।

সিরিজের প্রথম ওয়ানডে ৩০ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩ ও ৬ নভেম্বর।

ভারত দল: লোকেশ রাহুল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং ও ধ্রুব জুরেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়