শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুলে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: কোচ আ‌র্নে স্লট 

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের কোচ হিসেবে অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ জেতা আর্নে স্লট এবার দেখছেন মুদ্রার উল্টো পিঠ। টানা ব্যর্থতায় জিততেই যেন ভুলে গেছে তার দল। তবে ইংলিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন ডাচ এই কোচ।

বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোফেনের কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে ৩ গোলের ব্যবধানে হারল স্লটের দল। গত শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে লিভারপুল। আর চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচের মধ্যে হারল দুটিতে।

দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর স্লটের কাছে জানতে চাওয়া হয়, বরখাস্ত হওয়ার বিষয়ে তিনি চিন্তিত কি না? জবাবে এই ডাচ কোচ বলেন, “আমি চিন্তিত নই।… এখানে নিজের পদ নিয়ে নয়, আমার মনোযোগ অন্যান্য বিষয় ঘিরে। আমি পর্যালোচনার চেষ্টা করি, যতটা সম্ভব খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করি। 

এটা নিশ্চিত যে, গত মৌসুমে আমি যেভাবে তা করেছিলাম, এখন সেইভাবে করছি না। কারণ ব্যক্তিগত ভুলের কথা বললেও আমার মনে হয়, সেটাও একরকম দলীয় প্রচেষ্টারই ফল।

তাই আবারও বলছি, আমার আরও ভালো করতে হবে। প্রতিদিন আমি দলকে আরও ভালো করে তোলার চেষ্টাই করি এবং এটাতেই আমার পূর্ণ মনোযোগ।

চ্যাম্পিয়নস লিগে প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লিভারপুল। অন্যদিকে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ছয়টি করে জয় ও হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে রয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়