শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বিপিএলে দল পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে অবশেষে দল পেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকাল ৪টায় শুরু হওয়া নিলামে দেশের সিনিয়র ক্রিকেটারদের দিকে ছিল সবার দৃষ্টি।

প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়মানুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক ও মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি। শেষ পর্যন্ত তাদেরই ভিত্তিমূল্য ধরে রেখে নিলামে তোলা হয়।

নিলামে রংপুর রাইডার্স ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারির্স দলে নেয় মুশফিকুর রহিমকে।

এবারের নিলামে এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে মোহাম্মদ নাইম শেখের। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। শুরু থেকেই একাধিক দলের আগ্রহ থাকায় তার মূল্য দ্রুত বেড়ে যায়।

জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে রাখা হয় ৫০ লাখ টাকার ভিত্তিমূল্যে। নিলামের শুরুতেই রংপুর রাইডার্স তাকে দলে টেনে নেয়। শেষ পর্যন্ত ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে franchiseটি। ওয়ানডে ও টি–টোয়েন্টিতে তার অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি এবং আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের কারণে লিটনকে দলে নিতে দেরি করেনি রংপুর।

নতুন মৌসুমে দল গঠনের নিয়মেও এসেছে পরিবর্তন। প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। সাপোর্ট স্টাফের সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে বিসিবি প্রতি দলে সর্বোচ্চ ১২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়