শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোইসেস কাইসেদোকে হারাল চেলসি। কিন্তু তাদের মনোবলে যেন চিড় ধরল না একটুও। ১০ জন নিয়েই আত্মবিশ্বাসী ফুটবলে এগিয়ে গেল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে একটি পয়েন্ট আদায় করে নিল আর্সেনাল।

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগের দুই শিরোপাপ্রত্যাশী দলের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে। ট্রেভো শ্যালাবা চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মিকেল মেরিনো। ---- বি‌ডি‌নিউজ

চেলসির বিপক্ষে এই নিয়ে সবশেষ আট ম্যাচে অপরাজিত রইল আর্সেনাল, এর পাঁচটিতেই জয় তাদের।

মাঠের লড়াইয়ের হিসেবে দুই দলের জন্যই এই ম্যাচের ফল যথার্থ হতে পারে; তবে ১০ জনের দলের বিপক্ষে জিততে না পারাটা আর্সেনালের জন্য হতাশারই বটে। তাছাড়া এখানে দুই পয়েন্ট হারানোয় দ্বিতীয় স্থানের সঙ্গে তাদের ব্যবধানও কমে এলো।

১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আগের দিন জয় পাওয়া ম্যানচেস্টার সিটি ২৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
চেলসির জন্য হতাশার কারণ দ্বিতীয় স্থানে ফিরতে না পারা; ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়