শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক : খেলার শুরুটা দে‌খে ম‌নে হয়‌নি বা‌র্সেলোনা এ‌দিন এ‌তোটা সহজে জিত‌তে পার‌বে। ত‌বে দল‌টি ম‌্যাচ জু‌ড়েই আক্রমণ চালি‌য়ে‌ছি‌লো। খেলার ধারার বিপরীতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বা‌র্সেলোনা।

ক‌্যম্প নউয়ে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। প্রথমার্ধে আলেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ার পর দারুণ নৈপুণ্যে সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন দানি ওলমো। আর একেবারে শেষ মিনিটে জয় নিশ্চিত করেন ফেররান তরেস।

অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি পেনাল্টিতে ব্যর্থ না হলে ব্যবধান বাড়তে পারত আরও। ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে শাবি আলোন্সোর দল।

বার্সেলোনার সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আতলেতিকো ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে। টানা ছয় জয়ের পর তেতো অভিজ্ঞতা হলো দিয়েগো সিমেওনের দলের। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারেয়াল।

দাপুটে ফুটবলে পুরো ম্যাচে ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। আতলেতিকোর ৭ শটের ২টি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়