শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলি–ঋতুরাজের সেঞ্চুরি ব্যর্থ, দক্ষিণ আফ্রিকার ঝড়ে উড়ে গেল ভারত

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনে করে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের এই জয়ে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। 

রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান করেও পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার বিষাখাপত্তনমেতে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের স্বাদ পাবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে ১০২ ও ১০৫ রান করে করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল।

রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার এইডেন মার্করামের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি ৪৮ বলে তিন চার আর এক ছক্কায় ৪৬ রান করে ফেরেন।

এরপর ম্যাথু ব্রিটজেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন এইডেন মার্করাম। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম। তিনি ৯৮ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ১১০ রান করে ফেরেন।

এরপর ডেভেল ডেভিসকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডেভিস। তিনি সাজঘরে ফেরার আগে মাত্র ৩৪ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন।

পঞ্চম উইকেটে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান ম্যাথু ব্রিটজেক। দলীয় ৩১৭ রানে আউট হওয়ার আগে ৬৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে ফেরেন ব্রিটজেক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়