শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সেই শুরু হ‌তে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)  নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন আফগা‌নিস্তা‌নের  মোহাম্মদ নবি। নিলাম শেষ হওয়ার দুদিন পর তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  এমনটা নিশ্চিত করেছে নোয়াখালীর একটি সূত্র।

বিপিএলের বেশ পুরানো ক্রিকেটার নবি। শেষবার ফরচুন বরিশালের হয়ে শিরোপাও জিতেছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। বিপিএলে এর আগে পাঁচটি দলের হয়ে খেলেন তিনি। এবার অবশ্য আইএল টি-টোয়েন্টি শেষ করেই খেলতে আসার কথা তার। --- ক্রিক‌ফ্রেঞ্জি

বিপিএলের আসন্ন আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজায় দলটি।

নিলামের আগেই শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস এবং জনসন চার্লসকে দলে নেয় নোয়াখালী। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেললেও এবারই প্রথমবার বিপিএলে আসবেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার মেন্ডিস।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। ৩ ডিসেম্বর এই সিরিজটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা এই সফরের সূচিও প্রকাশ করেছে।

সবকিছু ঠিক থাকলে সিরিজটি শুরু হবে ৭ জানুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়। এই সিরিজে খেলার কথা রয়েছে মেন্ডিসেরও।

আর তাই বিপিএল ছেড়ে কয়েকদিনের জন্য মেন্ডিস দেশে ফিরবেন। সেই সময়ের জন্য আভিস্কা ফার্নান্দোর সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী। এমনটা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র।

লঙ্কান এই ব্যাটার এর আগেও বিপিএলে খেলেছেন। বিপিএলের ২০১৯-২০ মৌসুম এবং গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। এদিকে নোয়াখালীর প্রধান কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

সুজনের তত্ত্বাবধানে নিলামে বেশ ভালো দল সাজিয়েছে নোয়াখালী। জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে নিলামে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া নিলামের আগে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভেড়ায় দলটি।

এদিকে বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের ডানহাতি পেসার সালমান ইরশাদ। নিলামের পর ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়