শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৪ কোটি টাকারও বেশি আয় ক‌রে‌ছে এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ থেকে। তবে এর মধ্যে বাফুফের সবচেয়ে বেশি আয় হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে। গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা। 

 গত ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও পরের ম্যাচে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল হামজা-শমিতরা। 
 
ম্যাচটা হারলেও আয়ের দিক থেকে কমতি ছিল না বাফুফের। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচ থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আয় হয়েছে ১ কোটি ২ লাখ টাকা।

তার আগে সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচেও শেষের দিকে গোল হজম করে পয়েন্ট খোয়াতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটা তারা হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। সে ম্যাচ থেকে বাফুফের আয় ১ কোটি ১৫ লাখ টাকা। এই তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় ৪ কোটি ৫ লাখ টাকা।   
 
হামজা-শমিতরা আসায় দেশের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে জোয়ার। সেই সঙ্গে জাতীয় দলে যুক্ত হয়েছেন জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। যে কারণে দেশের ফুটবলে ফিরেছে প্রাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়