শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঙ্গিতবাহী বার্তা ‌দি‌য়ে  সোশাল মিডিয়ায় সানি লিওনের ছবি পোস্ট ‌ক্রিকেটার অশ্বিনের

স্পোর্টস ডেস্ক : সোশাল মিডিয়ায় আচমকা সানি লিওনেরর ছবি পোস্ট। হঠাৎ কী হল রবিচন্দ্রন অশ্বিনের? তার সঙ্গে আবার নজরদারির ইমোজি। তার সঙ্গে একটি গলির ছবিও পোস্ট করেছেন অশ্বিন। 

যা দেখে নেটিজেনরা একটু ঘাবড়ে গেলেও পরে অর্থ খুঁজে পেয়েছেন। আসলে অশ্বিন এটা আইপিএলের নিলাম নিয়ে পোস্ট করেছেন।

১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। সব মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ভারতের থেকে যাঁরা এই তালিকায় আছেন, তাঁদের মধ্যে একজনকে নিয়েই অশ্বিনের এই পোস্টের হেঁয়ালি। --- সংবাদপ্রতি‌দিন

তিনি সানি লিওনের ছবি পোস্ট করেছেন। সেখান থেকে ‘সানি’ শব্দটি নেওয়া যাক। পাশে একটি গলির ছবি। তামিলে গলিকে বলা হয়, ‘সাঁধু’।

 অর্থাৎ সানি সাঁধু। উপরে ক্যাপশনে রয়েছে ‘নজরদারি’র ইমোজি। যার অর্থ সানি সাঁধুর উপর নজর রাখছি। তামিলনাড়ুর এই অলরাউন্ডারের নাম রয়েছে নিলাম তালিকায়। ৪০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে রয়েছেন তিনি। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তাঁর। সেটাই যেন মনে করিয়ে দিলেন অশ্বিন।

অবশ্য ভারতের প্রাক্তন তারকা এর আগেও হেঁয়ালি করেছেন। যেদিন আন্দ্রে রাসেল অবসর নিয়ে কেকেআরের পাওয়ার কোচ হন, সেদিনও এরকম পোস্ট করেছিলেন। আবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ ও আফগানিস্তানের মহম্মদ নবির ছবি দিয়ে জম্মু ও কাশ্মীরের উঠতি পেসার আকিব নবির দিকে নজর রাখতে বলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়