শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের

স্পোর্টস ডেস্ক : আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ, একঘেয়ে। তার থেকে পাকিস্তানের ক্রিকেট লিগ ভালো! আচমকাই নাম না করে আইপিএলকে খোঁচা ওয়াসিম আকরামের। যিনি কি না একসময় কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সদস্য ছিলেন। 

এখন তাঁর হঠাৎ মনে হচ্ছে, পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে। আর সেখানে আইপিএল এতদিন চলে যে, ‘বাচ্চারা বড় হয়ে যায়।

আইপিএল প্রায় দু’মাস ধরে চলে। তবে গত মরশুমে ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির জন্য তা আরও দীর্ঘ হয়। সারা বছর বিভিন্ন ফরম্যাটের লিগ খেলার পরও দেশ-বিদেশের কয়েকশো প্লেয়ার নাম লেখান আইপিএলে। 

বিশ্বের সেরা প্লেয়াররা খেলেন এই লিগে। কিন্তু হঠাৎ আকরামের অন্য রকম মনে হচ্ছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পাশে বসে প্রাক্তন পাক পেসার বলছেন, “পাকিস্তান সুপার লিগের সুবিধা হল, এটা ৩৪-৩৫ দিনের মধ্যে শেষ যায়। অন্তত তিনমাস ধরে। যেমন অনেক লিগ আছে তিনমাস ধরে চলে। বাচ্চারা ওই সময়ে বড় হয়ে যায়, কিন্তু লিগ শেষ হয় না। যে কারণে বিদেশি প্লেয়াররা এখন পাকিস্তানে খেলতে পছন্দ করে। ২-৩ মাস লিগ দেখতে দেখতে আমারই একঘেয়ে লাগে।

তাঁর আরও বক্তব্য, “অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সময় কমিয়ে এনেছে। এখন সেখানে ৪০ দিনের লিগ হয়। পিএসএলের এটাই সৌন্দর্য। প্রতিভাধর প্লেয়াররা এখানে খেলে। আমি যখন বিদেশিদের সঙ্গে কথা বলি, তারা বলে আইপিএলের থেকে এখানে বোলিংয়ের মান ভালো। পিএসএল বিশ্বের সেরা লিগ, মানের দিক থেকে, পরিমানের দিক থেকে নয়।

তবে পালটা দিতে ছাড়ছেন না নেটিজেনরাও। যেমন একজন বলছেন, ‘ভারতে বাচ্চারা বড় হয়ে যায়। আর পাকিস্তানে বুড়োরা খেলতে যায়। 

অনেকে আবার অবাক আক্রমের মুখে এরকম মন্তব্য শুনে। তাঁদের ধারণা, পিসিবি প্রধান পাশে থাকায় এই ধরনের মন্তব্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়