শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলকে ছাপিয়ে পিএসএল হ‌বে এক নম্বর লিগ: পি‌সি‌বি চেয়ারম‌্যান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগকে বিশ্বের একনম্বর লিগ বানানোর কথা বল‌লেন পি‌সি‌বি চেয়ারম‌্যান মহসিন নকভি। ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত পিএসএল-এর এক রোডশোয়ে নকভি এহেন মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর দিকে উড়ে এসেছে কটাক্ষ। 

এশিয়া কাপ জেতার পরে এই নকভিই ভারতকে ট্রফি না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই বিতর্কের জের এখনও রয়েছে। ---- আজকাল

পাকিস্তান সুপার লিগকে দুনিয়ার এক নম্বর লিগ ঘোষণার পরেই ভারতীয় সমর্থকরা নকভিকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। 

সেশ্যাল মিডিয়ায় নকভির মন্তব্য তুলে ধরা হয়েছে, আমার লক্ষ্য একটাই। পিএসএল-কে এই গ্রহের সবথেকে বড় ও সেরা লিগ করতে চাই। 

নকভির এহেন মন্তব্যের পরে এক নেট ব্যবহারকারী লিখেছেন, ''বিশ্বের সেরা তারকারা আইপিএল না খেলে পাকিস্তানে আসছে। এখন থেকেই এসব ঘটতে শুরু করেছে।

এই মন্তব্যের পরে আরেক নেটব্যবহারকারী লিখেছেন, আইপিএল না খেলে পাকিস্তানে খেলতে যাচ্ছে কারা? আরেক ভারতীয় সমর্থক বলেছেন,ওগুলো সব ঠিক আছে। আগে বলো ওই ট্রফি কবে ফেরাবে?

ভারতের আরেক ক্রিকেটভক্ত বলেন, ''পাকিস্তান মনে করে বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএল না খেলে পিএসএল খেলবে এবং বিশ্বের একনম্বর লিগ করবে। একটা উত্তর দিন,  পিএসএলের টোটাল বাজেট কী? 

আরেক ভক্ত লিখেছেন, কেউ একজন দয়া করে ওকে বলো, লক্ষ্য আর কল্পনার মধ্যে অনেক তফাত।

এশিয়া কাপ জয়ের পরে নকভি ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল না দিয়ে চলে গিয়েছিলেন। কবে সেই ট্রফি ভারতীয়দের হাতে পৌঁছবে, তা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই সমাধানসূত্র কবে মিটবে, সেটাই এখন দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়