শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে রাজশাহীর হয়ে খেলবেন নিউ‌জিল‌্যা‌ন্ডের জি‌মি নিশাম

স্পোর্টস ডেস্ক :  বিপিএলে আসন্ন মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।

বিপিএল নিলামের আগেই নিশামের সঙ্গে যোগাযোগ করে নোয়াখালী। প্রাথমিক আলোচনা অনেকটা এগোলেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাদের। তবে কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও। যেখানে তাদের কাছে নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। দর কষাকষির পর রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম। যার ফলে আগামী আসরে রাজশাহীর হয়ে খেলতে দেখা যাবে তাকে।

গত আসরেও বিপিএল খেলতে এসেছিলেন নিশাম। বিপিএল ফাইনালের আগে বাংলাদেশে পা রাখলেও চিটাগং কিংসের বিপক্ষে তাকে খেলায়নি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচ খেলেছিলেন তিনি। যেখানে তিন হাফ সেঞ্চুরিতে ২৯১ রান করেছিলেন নিশাম। বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলছেন কিউই অলরাউন্ডার।

সেই টুর্নামেন্ট শেষেই রাজশাহীর জার্সিতে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। নিশাম ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়