শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে!

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক অকশানে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তোলা হয়েছিল তানজিম সাকিবের নাম। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে পেতে নিলামের টেবিলে গুজরাট ছাড়া আর কেউই আগ্রহ দেখায়নি। ফলে ভিত্তি মূল্যেই তাকে দলে পেয়েছে টিম গুজরাট। ---- বাংলা‌দেশ টাইমস

এর আগে গতকাল এই মক নিলামের প্রথম দিনে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে তানজিম সাকিব, মুস্তাফিজ ছাড়াও নাম আছে আরো ৫ বাংলাদেশির। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়