শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আজ দুবাই‌য়ে আইপিএলের নিলাম, বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : আজ (১৬ ডি‌সেম্বর) মঙ্গলবার আইপিএল ২০২৬ এর মিনি নিলাম। ১৯তম এই আসরের নিলাম বসবে আবুধাবিতে। ১০ টি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াড সাজাতে প্লেয়ার কিনবে এই নিলাম থেকে। 

এবারের নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে ৩৫০ জন খেলোয়াড়দের নাম। সেই তালিকায় আছে ৭জন বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।  ---- ডেই‌লি ক্রিকেট

রয়েছেন রিশাদ হোসেনও, ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। অন্যদিকে তাসকিন আহমেদের ভিত্তিমূল্যও ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। এছাড়াও থাকছেন তানজিম হাসান (৭৫ লাখ),নাহিদ রানা (৭৫ লাখ),শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)।

২০২৬ সালের মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজি গুলো কিনতে পারবে সীমিত সংখ্যক খেলোয়াড়। নিয়ম অনুয়ায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে ৩২জন।

তবে,আইপিএল নিলামে বাংলাদেশী খেলোয়াড়দের দল পাওয়ার সম্ভাবনায় দেখা দিয়েছে অনিশ্চিয়তা। পারফরম্যান্সের বিচারে রিশাদ-মুস্তাফিজরা এগিয়ে থাকলেও বাধা হতে পারে আন্তর্জাতিক সিরিজ। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ' তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সময়ে টাইগাররা কিউইদের বিপক্ষে সাদা বলে খেলবে ৬টি ম্যাচ। একই সময়ে মাঠে গড়াবে আইপিএল। এই কারণেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ কমে আসতে পারে। পুরো আসরে খেলোয়াড়দের পাওয়া, না পাওয়ার দ্বন্দ্বে আগ্রহ কমতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সুসংবাদ। আইপিএলে দল পেলে তাদের দেওয়া হবে এনওসি। এমনটাই জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। 

তিনি ক্রিকবাজকে জানিয়েছেন, 'আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দেওয়া হবে।আমরা চাই তারা সেখানে যতটা বেশি সময় সম্ভব খেলুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়